ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

নগরবাসীর মাঝে ধানের শীষ প্রতীককে পৌঁছে দিতে হবে: মিনু

  • আপডেট: Thursday, February 5, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করতে সর্বাত্মকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নগরবাসীর মাঝে ধানের শীষ প্রতীককে পৌঁছে দিতে হবে। এজন্য সবাইকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ও রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে পুরো দেশের মানুষ বিজয়ী হবে। বিএনপি দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের অধিনায়ক নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব মাসুদ হোসেন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের আহবায়ক আব্দুস সামাদ ও সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ।