নিয়ামতপুরে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে সরকারি উদ্যোগে সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় ৫২০ জন উপকারভোগীদের মাঝে এ গো-খাদ্য বিতরণ করা হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত সুফলভোগী খামারিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের সহায়তা খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সুফলভোগী খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেন অতিথিরা।











