ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় ২৪ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 11:55 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গত মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) শামসুল কবীর।

এসময় নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আব্দুুল বাশির, ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।