পোরশায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আবু বক্কার সিদ্দিক (৭০) নামে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ৪ নং গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বালিয়াচান্দা গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে।
গত রোববার সন্ধ্যা ৭টায় তাকে স্থানীয় কবর স্থানে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। আবু বক্কার সিদ্দিক রোববার দুপুরে অসুস্থতা জনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)।
মৃতু কালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা তাইজুল ইসলামসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।











