ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ৫ অভিযানে ১০ ভারতীয় গবাদিপশু জব্দ

  • আপডেট: Thursday, January 1, 2026 - 10:22 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৫টি অভিযানে ৮টি গরু ও ২টি মহিষসহ ১০টি ভারতীয় গবাদিপশু জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, গত বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। এসব গবাদিপশুর বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

গত বুধবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জহুরপুরটেক বিওপি সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, জহুরুপর বিওপি সদরের সূর্যনারায়ণপুর সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু, ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম হতে ২টি গরু, শিংনগর বিওপি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়েছে। জব্দ গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।