ঢাকা | মে ৬, ২০২৬ - ১০:১৯ পূর্বাহ্ন

পোরশায় ইউএনও ও ওসির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 9:49 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউএনও রাকিবুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

গত সোমবার বিকালে তারা উপজেলার মশিদপুর ইউনিয়নের ৮টি দুর্গা মন্দির পরিদর্শন করেন।

তারা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং নিরাপত্তার বিষয়ে জানতে চান।

এসময় তারা দুর্গোৎসবের নিরাপত্তা ও বিচ্ছিন্ন কোন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে জানান।