ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:১২ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় ডিভোর্সের খবরে যুবকের আত্মহত্যা

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 10:52 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরে বাগাতিপাড়ায় স্ত্রীর ডিভোর্সের খবরে রনি আহমেদ (২৭) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার জামনগর মন্ডলপাড়ায় নিজ শয়ন কক্ষে রনি আহমেদ কীটনাশক পানে মারাত্মক অসুস্থ হলে তাঁকে পুঠিয়া হাসপাতালে নেয়ার পথে মারাযায়। বাগাতিপাড়া মডেল থানা পুলিশ রাতেই লাশের সুরতহাল রিপোর্ট শেষে নাটোর হাসপাতালে ময়নাতদন্তের জন্য থানায় লাশ নিয়ে যায়। রনি আহমেদ ওই গ্রামের মরহুম শহিদুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র মতে রনি আহমেদ এর স্বচ্ছল সংসারে নানাবিধ সমস্যায় ধ্বংস নামে। অভাব-অনটন ও ঋণ চাপে অতিষ্ঠ হয়ে পড়ে রনি আহমেদ এর পরিবার। ক্রমান্বয়ে দাম্পত্য জীবন অশান্ত হয়ে পড়ে। এক বছর পূর্বে রনি আহমেদের প্রথম স্ত্রী তাঁকে ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়।

এরপর রনি আহমেদ পার্শ্ববর্তী চাঁপাপুকুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু অল্পদিনের মধ্যেই দাম্পত্য জীবনে ফাটল ধরে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী কৌশলে বাবার বাড়ি গিয়ে স্বামীকে ডিভোর্স দিয়েছে মর্মে খবর পাঠায়। ডিভোর্সের খবরে রনি আহমেদ মানসিক আঘাত পায় এবং কীটনাশক পানে আত্মহত্যার করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তফাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। মঙ্গলবার লাশ নাটোর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।