ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ৭:৪০ অপরাহ্ন

শিবগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 10:39 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী ও সমাজসেবক সফিকুল ইসলামসহ টিএলসিসির সদস্যরা।

সভায় শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শহরের টেকসই উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগের পাশাপাশি এ ক্ষেত্রে সমন্বয় কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা। ২০২৪-২০২৫ অর্থবছরের অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা ও ২০২৫-২৬ অর্থবছরে আইইউজিআইপি প্রকল্প অফিসে স্কীম, এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্প অফিসে স্কীম প্রেরণ প্রসঙ্গে আলোচনা করা হয়।

এছাড়া বাল্যবিবাহ রোধ, মশক নিধন, মাদকবিরোধী জনসচেতনতামুলক কার্যক্রম, ইভটিজিং রোধ, সকল ওয়ার্ড কমিটির সভার কার্যবিবরণীর ওপর আলোকপাত করা হয়। তাছাড়া ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রকল্প বাছাই করা হয়। একই সঙ্গে মাটি অর্গানিক লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনা না করায় চুক্তিনামা বাতিল করা হয়।