ভোলাহাটে গাছ রোপণ করলেন ইউএনও
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অজপাড়াগাঁয়ের বিলের মধ্যে প্রায় ৪ কিলোমিটার রাস্তার সৌন্দর্য বর্ধণে বনজ ও ফুলের গাছ রোপণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সুরানপুর বিলভাতিয়া বিলের উভয়পার্শ্বের রাস্তার সৌন্দর্য বর্ধণে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার লোকমান হাকিম, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, আরডিও সবুজ আলী, সুরানপুর বিজিবি ক্যাম্প কমাণ্ডার নির্মল কুমারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।











