ঢাকা | মার্চ ৬, ২০২৬ - ৫:৩২ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় প্রধান শিক্ষকের বিদায় ও সংবর্ধনা

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 9:45 pm

বাঘা প্রতিনিধি: শিক্ষকের পা ছুঁয়ে সালাম করছেন কেউ, কেউ বা আবেগে জড়িয়ে ধরে কাঁদছেন। আবার কেউ দাঁড়িয়ে আছেন নীরবে, হাতে ফুল, চোখে অশ্রু। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ও বিভিন্ন স্কুল থেকে এবং বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রিয় শিক্ষককে উপহার তুলে হয়।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেথুঁলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আওয়াল সাবরকে শিক্ষার্থীরা বিদায় ও সংবর্ধনা জানিয়েছেন ৪০ বছর ধরে স্কুলে পাঠদান করা প্রিয় প্রধান শিক্ষক আব্দুল আওয়াল সাবরকে বিদায় ও সংবর্ধনা প্রদান করেন।

তেথুঁলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল সাবর স্কুলের পার্শ্বে নিজ বাড়িতে থাকেন। তাঁর এমন রাজকীয় বিদায় দেখার জন্য স্কুল থেকে বাড়ি পর্যন্ত স্কুলের দুপাশে ভিড় জমায় শত শত নারী-পুরুষ। এর আগে সকালে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল আওয়াল সাবর বলেন, জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে আমাদের বিদ্যালয়ের নাম রয়েছে। আমি অবসরে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে আপনারা যারা বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন, তারা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন।

বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, স্যার ১৯৮৬ সালে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ১৯৯৭ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। ৯ সেপ্টেম্বর তার কর্মজীবনের শেষ দিন। স্যারের পরবর্তী অবসর জীবনের সাফল্য কামনা করছি। তেথুঁলিয়া মাধ্যমিক ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘা শাখার আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘা শাখার সভাপতি আশরাফ আলী মলিন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিজ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেথুঁলিয়া পীরগাছা ভোক: বি,এম কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সদর, সহকারী অধ্যাপক মোবারক হোসেন, চকমহাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, তেথুঁলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দোলেনা খাতুন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল ইসলাম, সাবেক সভাপতি আলম হোসেন, ও দাতা সদস্য আব্দুল লতিফ বাবরসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।