চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম-সেবা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, নাচোল থানার ওসি মনিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক পলাশ দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, গোমস্তাপুরের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, নাচোল পূজা উদযাপন পরিষদের সাধাারণ সম্পাদক আশিষ কুমার চক্রবর্তী, শিবগঞ্জের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ।
সভায় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, জেলায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।











