ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৬ - ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম

তানোরে কালিগঞ্জে ফার্মেসীর আড়ালে মাদক ব্যবসা র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

  • আপডেট: Monday, July 7, 2025 - 1:09 am

সাইদ সাজু, তানোর থেকে :  রাজশাহীর তানোরে কালিগঞ্জ বাজারে এক ফার্মেসীতে অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলেন তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার হাজী মেছের আলীর পুত্র ময়েজ উদ্দিন (৭৩) ময়েজ উদ্দূূীনের পুত্র খোকন (৩৫), রিয়াজ উদ্দীনের পুত্র  হাফিজুর রহমান (৩৫), রাইতান বড়শো গ্রামের সাইদুর রহমানের পুত্র ইসমাইল হোসেন (২৬), এবং ওহাব আলীর পুত্র ছারু খান (২৯)।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজারের ময়েজ উদ্দিনের ফার্মেসীতে অভিযান ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং নগদ ৪১ হাজার ৩শ’ টাক জব্দ করের র‍্যাবের সদস্যরা। র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাসিন্দা মহল্লার ময়েজ উদ্দিন তার ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায়। র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে তানোর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

বিশেষ করে ফার্মেসীর বৈধ অনুমতির আড়ালে ট্যাপেন্টাডল ও ফেন্সিডিলের মতো মাদকদ্রব্য মজুদ ও বিক্রি করছিল তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‍্যাব বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, এঘটনায় র‍্যাব বাদি হয়ে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।  গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।