ঢাকা | মে ৮, ২০২৬ - ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে ৭টি পাওয়ার ক্রাশার জব্দ

  • আপডেট: Monday, March 3, 2025 - 10:06 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড (নবেসুমি) এলাকায় আনসার, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৭টি পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখ মাড়াইকল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সোমবার (৩ মার্চ) উপজেলার সাদীপুর, অমৃতপাড়া, ঢুষপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামে মিল কর্তৃপক্ষের সহযোগিতায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৭টি যন্ত্রচালিত আখ মাড়াই কল জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মিলের উপ-মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন,  ডিজিএম (সম্প্রসারণ) নজরুল ইসলাম ও নিরাপত্তা কর্মকর্তা  মাহফুজুর রহমান।