ঢাকা | মে ১৬, ২০২৬ - ১:৫৮ অপরাহ্ন

বাঘায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট: Sunday, February 2, 2025 - 7:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিজয় সরদার (২০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার বেলা ৩টার দিকে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর স্থানে এই ঘটনাটি ঘটেছে।

বিজয় সরদার আড়ানী পৌরসভার গোচর গ্রামের লোকিব উদ্দিন সরদারের ছেলে। জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন।

সে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর নামকস্থানে পৌঁছলে ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।